ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

একটি নির্দিষ্ট পদক্ষেপে চনমনে থাকবে শরীর, বাড়বে কাজের প্রতি একাগ্রতা

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৫৬:১২ অপরাহ্ন
একটি নির্দিষ্ট পদক্ষেপে চনমনে থাকবে শরীর, বাড়বে কাজের প্রতি একাগ্রতা ফাইল ফটো
স্বাস্থ্যকর অভ্যাস সার্বিক ভাবে স্বাস্থ্য ভাল রাখে। সুস্থ থাকতে অনেকেই সুষম আহার করেন। কেউ দিনে ১০ হাজার পা হাঁটার চেষ্টা করেন। আবার কেউ কেউ নিয়মিত শরীরচর্চাও করেন। এ সবের পাশাপাশি একটি বিশেষ পদক্ষেপ করতে পারলে শরীর ও স্বাস্থ্য আরও ভাল থাকবে।

সুস্থ থাকতে সূর্যালোক: গরমের সময়ে দিনের একটা বড় অংশ ঘরের মধ্যে কাটান। তার সঙ্গে সারা দিন চলে এয়ার কন্ডিশনার। যার ফলে অনেকেই যথেষ্ট সূর্যালোক পান না। অথচ চিকিৎসকেদের মতে, সূর্যালোক নানা ভাবে সুস্থ থাকতে সাহায্য করে।

কী কী উপকার
১) সকালে সূর্যালোকের সংস্পর্শে এলে, দেহে কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। তার ফলে সারা দিনের একাগ্রতা বজায় থাকে।

২) সূর্যালোকের উপস্থিতিতে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রাও বৃদ্ধি পায়। মুড সুইং দূর করতে এবং মন ফুরফুরে রাখতে সাহায্য করে সেরোটোনিন।

৩) সারা দিনে দেহ পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শে এলে ‘সার্কাডিয়ান সাইক্‌ল’ (দেহের নিজস্ব ‘ঘড়ি’) ঠিক থাকে। তার ফলে ঘুম থেকে উঠতে সুবিধা হয়। দেহে সূর্যাস্তের পর মেলাটোনিনের ক্ষরণ বৃদ্ধি পায় বলে রাতে ঘুমোতেও সুবিধা হয়।

কত ক্ষণ সূর্যালোকে থাকা দরকার: এর কোনও বাঁধাধরা নিয়ম নেই। তবে যাঁরা ব্যস্ত, তাঁদের ক্ষেত্রে দিনের মধ্যে ১০ মিনিট সূর্যালোকে থাকতে পারলেই উপকার পাওয়া সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী