ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দান করা ব্যক্তির জন্য ফেরেশতা প্রতিদিন যে দোয়া করেন

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১০:৫১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:৫১:১০ অপরাহ্ন
দান করা ব্যক্তির জন্য ফেরেশতা প্রতিদিন যে দোয়া করেন ছবি: সংগৃহীত
কোরআন ও হাদিসে দান করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সব থেকে বেশি দান করতেন এবং অন্যকেও দান করতে উৎসাহিত করতেন। 

মহানবী (সা.)-এর কাছে কেউ কিছু চাইলে তিনি তাকে ফিরিয়ে দিতেন না। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো ‘না’ বলতেন না। (সহিহ মুসলিম, হাদিস : ২৩১১)

তিনি নিজের প্রয়োজনের চেয়ে অন্যের চাওয়া ও প্রত্যাশাকে প্রাধান্য দিতেন। সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, এক নারী মহানবী (সা.)-এর কাছে একখানা বুরদাহ নিয়ে এসে আবেদন করলেন, হে আল্লাহর রাসুল, আমি আপনাকে এটি পরার জন্য দিলাম। নবী (সা.) চাদরখানা এমনভাবে গ্রহণ করলেন, যেন তার এটির দরকার ছিল। 

এরপর তিনি এটি পরলেন। একজন সাহাবি সেটি তার দেহে দেখে বলল, হে আল্লাহর রাসুল, এটা কতই না সুন্দর! আপনি এটি আমাকে দিয়ে দিন। নবী (সা.) বললেন, হ্যাঁ, (দিয়ে দেব)। (সহিহ বুখারি, হাদিস : ৬০৩৬)

এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমান সোনা থাকত, তাহলেও পছন্দ নয় যে তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক। তবে এতটুকু পরিমাণ ছাড়া, যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দিই। (সহিহ বুখারি, হাদিস : ২৩৮৯)

মহানবী (সা.) দানকারীর জন্য দোয়া করেছেন। এক ব্যক্তি তার কাছে সদকার উট নিয়ে এলে তিনি বলেন, ‘হে আল্লাহ, আপনি তার উটে বরকত দান করুন। ’ (সুনানে নাসায়ি, হাদিস : ২৪৫৮)

দানকারী ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন যে ব্যক্তি দান করেন, ফেরেশতারা তার জন্য কল্যাণের দোয়া করেন। এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

প্রতিদিন ভোরে দু'জন ফেরেশতা নাজিল হয়। তাদের একজন এ দোয়া করতে থাকে যে, হে আল্লাহ, আপনি ব্যয়কারীকে প্রতিফল দিন। আরেকজন দোয়া করে যে, হে আল্লাহ, যে ব্যয় করে না তার সম্পদ ধ্বংস করে দিন। (বুখারি, হাদিস : ১৪৪২, মুসলিম, হাদিস : ১০১০)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী