ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকার মরদেহ উদ্ধার হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ভারতে গরুর সঙ্গে সঙ্গমের অভিযোগে যুবক গ্রেপ্তার সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বিয়ের বন্ধনে সাবেক স্ত্রী জেমিমা, কারাগারে গুরুতর অসুস্থ ইমরান খান ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন, দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর খেলার সাথীর বাবাই ঘাতক, সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুন মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৩:২৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৩:২৮:৪৬ অপরাহ্ন
চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার
চট্টগ্রাম জেলার ভূজপুর হতে ৫১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ভূজপুর থানাধীন চিকনছড়া গ্রাম হতে তাদেরকে গ্রেফকার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মো. নুরন্নবী (৪৩), মো. আবুল বাশার (২৭), এবং মো. আব্দুল করিম (৩০)। তারা সবাই চিকনছড়া এলাকার বাসিন্দা।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চিকনছড়া গ্রামের অহিদুর রহমান সওদাগরের বসতঘরে মাদক ব্যবসায়ীরা গাঁজা মজুদ করে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) 
সকাল সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার