ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পাকিস্তানে নিষিদ্ধ সালমান, অভিনেতার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড়

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৬:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৬:২০:২১ অপরাহ্ন
পাকিস্তানে নিষিদ্ধ সালমান, অভিনেতার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় পাকিস্তানে নিষিদ্ধ সালমান, অভিনেতার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড়
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি সৌদি আরবে একটি ফোরামে দেওয়া বক্তব্যকে ঘিরে এক বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন, ভিন্ন দেশ থেকে এসেছে যেমন বালুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান। এই অংশ বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, তিনি বালুচিস্তান ও পাকিস্তানকে দুইটি দেশ উল্লেখ করেছেন।

ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, সালমান বালুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। এটা ইচ্ছাকৃত ভুল, নাকি অজান্তেই এ নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেই মন্তব্যের জন্য এবার এবার সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিলো পাক সরকার। এমনকি বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা। 

সালমানের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বালোচ নেতারা। এমনকি সালমানকে তারা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন। তারপরেই পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা অভিনেতাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে।

সালমানের যে বক্তব্য ঘিরে এতো সমালোচনা, সেখানে অভিনেতা বলেছিলেন, হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি তামিল, তেলুগু, মালায়ায়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন, বালুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সব দেশের মানুষ এখানে কাজ করছেন।

প্রসঙ্গত, পাকিস্তান-বালুচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বালুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালুচিস্তান। তাই বলিউডের ভাইজানের মন্তব্য এই বিতর্কে ঘৃতাহুতির কাজ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ