ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ

সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার শীতের কম্বল ফেব্রয়ারিতে দিয়ে লাভ নেই

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৭:০৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৭:০৭:৫৩ অপরাহ্ন
সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার শীতের কম্বল ফেব্রয়ারিতে দিয়ে লাভ নেই সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার শীতের কম্বল ফেব্রয়ারিতে দিয়ে লাভ নেই
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শীতের কম্বল ফেব্রয়ারি মাসে দিয়ে লাভ নেই। কম্বলের সঠিক ব্যহারের জন্য আগেভাগে
দিতে হবে। সমন্বয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে শীতের কাপড় বিতরণ করতে হবে।

আজ (২৭ অক্টোবর) বিকালে বিভাগীয় কমিশনার তাঁর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসকদের উদ্দেশে
এসব কথা বলেন।

সভায় সার সংকট বিষয়ে সকালে খাদ্য উপদেষ্টাকে করা সাংবাদিকদের প্রশ্নের বিষয়ে কৃষি দপ্তরের কাছে জানতে চাইলে কৃষি দপ্তর থেকে জানানো হয়, সারের কোনো ঘাটতি নেই। গত বছর এই সময়ের তুলনায় এবছর সারের সরবরাহ বেশি আছে। তবে কোনো কোনো কৃষক ভর্তুকির সার পরবর্তী ফসলের জন্য মজুদ করছে যা ন্যায়সঙ্গত নয়।

এসময় পাবনার জেলা প্রশাসক গত বছর প্রণোদনার পেঁয়াজের বীজের নিম্মমানের বিষয়টি উল্লেখ করে এবার যেন এ সমস্যা না হয় সেজন্য কৃষি দপ্তরকে সতর্ক থাকার অনুরোধ করেন। অনেক কৃষক জমিতে প্রয়োজনের অতিরিক্ত সার দেয়। আবার চাষিরা হিসাব না করেই চাহিদার অতিরিক্ত আলু চাষ করেছে- এমন তথ্য জানিয়ে জয়পুরহাট জেলা প্রশাসক প্রণোদনা হিসেবে চাষীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব রাখেন।

এসময় বিভাগীয় কমিশনার কীটনাশক কোম্পানিগুলো সঠিক ওষুধ দিচ্ছে কিনা তা মনিটরিং করতে কৃষি দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানান। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভাকে জানানো হয়েছে, রাজশাহী বিভাগে টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রার ৫১ শতাংশ দেয়া হয়ে গেছে। বিভাগীয় কমিশনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত পরি”ছন্নতা কর্মী নিয়োগ দ্রুততার সাথে শেষ করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন।

সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন ভাতার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৬ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। আগ্রহীদের দ্রুতার সাথে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়। ভোটের জন্য রাজশাহী নির্বাচন দপ্তর প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন দপ্তরের প্রতিনিধি। এ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীতে ভোটগ্রহণ কেন্দ্র চূড়ান্ত হয়েছে। রাজশাহীতে মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৫০৪টি যার মধ্যে ২টি অস্থায়ী।

সভার শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার সকলের উদ্দেশে জানান, রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেকোনো জেলার শিক্ষার্থী এবং দেশের অন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রাজশাহীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বৃত্তি চালু করা হয়েছে। বছরের যেকোনো সময় এর জন্য আবেদন করা যাবে। তিনি আরও জানান, আগামী জুম্মার নামাজের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের মসজিদের উদ্বোধন করা হবে।

বিভাগের সকল জেলা প্রশাসক এবং বিভাগীয় দপ্তর প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী