ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:৩৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:৩৩:২০ অপরাহ্ন
তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট
রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়েছে।
 
জানা গেছে, তানোরের আমশো, মথুরাপুর ও তাঁতিয়ারপাড়ার সমন্বয়ে গঠিত আমশো সোনালী সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিনব্যাপী উত্তরাঞ্চলের সর্ববৃহত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট-২০২৫

২৯ অক্টোবর বুধবার ও ৩০ অক্টোবর বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ২৯ অক্টোবর বুধবার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ মিজানুর রহমান মিজান,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন,৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর মোল্লা। 

এদিকে ৩০ অক্টোবর পরদিন বৃহস্পতিবার খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
প্রসঙ্গত, দু"দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। বুধবার উদ্বোধনী দিনে ৮টি দলের এবং বৃহস্পতিবার সমাপনী দিনে ৮টি দলের খেলা অনুষ্টিত হবে। এছাড়াও ফুটবল টুর্নামেন্টে আয়োজনে সার্বিক সহযোগীতায় রয়েছেন মাজহারুল ইসলাম রনি ও আশরাফুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী