ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:৫৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:৫৮:৩৭ অপরাহ্ন
অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম ছবি: সংগৃহীত
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কেরিয়ারে এই বছরটি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে কিছু বড় ছবি থেকে বাদ পড়া, এরপর মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয়ের শিফট নিয়ে শর্ত দেওয়া, সব মিলিয়ে দীপিকা রয়েছেন আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি এক গুরুতর ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'-তে অভিনয় করা সত্ত্বেও ছবির শেষে অভিনেতা-অভিনেত্রীদের নামের তালিকা (ক্রেডিট)-এ দীপিকার নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনা নেটপাড়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে।

দীপিকার অনুরাগীরা এক্স হ্যান্ডলে (পূর্বের টুইটার) সোচ্চার হয়েছেন। তাঁরা পোস্ট করেছেন, "ক্রেডিট মানে শুধুই একটা নাম নয়। এর অর্থ একজন অভিনেত্রীকে স্বীকৃতি ও সম্মান জানানো। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটা তাঁর প্রাপ্য। ওটিটিতে মুক্তির দীর্ঘ সময় পর এই ছবিতে তাঁর নাম নেই, এটা মেনে নেওয়া যায় না।"

প্রযোজনা সংস্থার প্রতি আক্রমণ: নেটিজেনরা প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসকে উদ্দেশ্য করে লিখেছেন, "এটি অত্যন্ত খারাপ প্রযোজনা সংস্থা। আপনাদের কী মনে হয়? ওটিটি মাধ্যমে আপনাদের এই ছবির শেষে দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম বাদ দিলে তাঁর ফিল্মি কেরিয়ারে কিছু ঘাটতি হবে? কখনই নয়। তাহলে সিনেমায় কি মুখটাও আবছা করে দেবে? "

যদিও এই বিতর্ক নতুন নয়। গত সেপ্টেম্বরে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল যে, 'কল্কি ২৮৯৮ এডি' ছবির সিক্যুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, ছবি করতে যে দায়বদ্ধতা দরকার, তাতে একজন অভিনেতা বা অভিনেত্রীর পেশাদারিত্ব বজায় রাখা খুবই জরুরি। কিন্তু দীপিকা ৮ ঘণ্টা শিফটে অভিনয় করার শর্ত দিয়েছিলেন। ছবিটি সময়মতো শেষ করার জন্য দীপিকার দেওয়া নানা শর্তের সঙ্গে তাল মেলাতে না পেরেই প্রযোজনা সংস্থা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এই সব ঘটনার পরেও দীপিকা পাড়ুকোন সম্পূর্ণ 'স্পিক নট' বা নীরব থেকেছেন। তবে জানা যায়, তিনি নিজের কাজের মাধ্যমেই জবাব দিতে ভাবাসেন। আগামীতে তাঁকে শাহরুখ খানের 'কিং' ছবিতে এবং পরিচালক অ্যাটলির পরিচালনায় আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ