ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৩:০১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৩:০১:২০ অপরাহ্ন
ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক ছবি: সংগৃহীত
কলা অনেকেরই পছন্দের ফল। প্রতিদিনই ব্রেকফাস্টে খাবার পাতে কলা থাকে। আবার রান্নাঘরে গোলমরিচও প্রায় সব ঘরেই থাকে। কিন্তু জানেন কি, এই দুটি খাবার একসঙ্গে খেলে লিভার থাকবে একদম চাঙ্গা! কথাটা শুনতে অদ্ভুত লাগলেও কলা আর গোলমরিচ একসঙ্গে খেলে শরীরে অনেক উপকার পাওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, কলায় প্রচুর ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি৬ ও ভিটামিন সি আছে, যা হজমে সাহায্য করে এবং লিভারকে পরিষ্কার রাখে। অন্যদিকে গোলমরিচে থাকে ‘পাইপারিন’ নামে একটি বিশেষ উপাদান, যা দেহে পুষ্টিগুণ বাড়ায়। এই দুটি একসঙ্গে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে, ফলে লিভারের কার্যক্ষমতা বাড়ে।

আধুনিক জীবনযাত্রায় চর্বিযুক্ত খাবার, অ্যালকোহল, দূষণ আর মানসিক চাপ- সব মিলিয়ে লিভারের উপর বাড়ছে প্রচণ্ড চাপ। ফলে অনেকে অজান্তেই ‘ফ্যাটি লিভার’-এর মতো সমস্যায় ভুগছেন। গবেষণা বলছে, প্রতি তিনজন ভারতীয়র মধ্যে একজনের লিভারে চর্বি জমছে। এমন পরিস্থিতিতে সহজ, ঘরোয়া উপায়ে লিভারের যত্ন নেওয়া খুব জরুরি। আর সেই কাজেই সহায় হতে পারে এই কলা-গোলমরিচের জুটি।

চিকিৎসকরা বলছেন, প্রতিদিন সকালে একটি পাকা কলায় এক চিমটে তাজা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খেলে হজমের উন্নতি হয়, শরীরের ফোলাভাব কমে, আর লিভারও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। চাইলে কলা, গোলমরিচ, টক দই ও সামান্য মধু মিশিয়ে একটি হালকা স্মুদি বানিয়েও খাওয়া যেতে পারে।

তবে মনে রাখতে হবে, মেপে খাওয়া জরুরি। প্রতিদিন নয়, সপ্তাহে তিন থেকে চার দিন এইভাবে খেলেই যথেষ্ট। কারণ, বেশি গোলমরিচ খেলে পেট জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। যাঁদের ডায়াবেটিস বা হজমে সমস্যা আছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই কম্বো খাদ্যতালিকায় রেখে দিন।

আয়ুর্বেদেও বলা হয়েছে, ঠান্ডা ফলের সঙ্গে উষ্ণ মশলার মেলবন্ধন হজমশক্তি বাড়ায় ও দেহের ভারসাম্য রক্ষা করে। তাই কলা-গোলমরিচ শুধু রসনাতৃপ্তিই নয়, লিভারের যত্নেও এক অনন্য জুটি হতে পারে।

অর্থাৎ, রান্নাঘরের সামান্য দুটি উপকরণই হয়ে উঠতে পারে আপনার লিভারের প্রাকৃতিক টনিক। এক চিমটে গোলমরিচ আর একটি কলা- এই সহজ রুটিনেই লুকিয়ে আছে সুস্থ শরীরের গোপন রহস্য।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী