ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নারীদের সিজদা করার সঠিক নিয়ম

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৩:০৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৩:০৬:৩৪ অপরাহ্ন
নারীদের সিজদা করার সঠিক নিয়ম ছবি: সংগৃহীত
নারীদের সিজদা করার পদ্ধতি পুরুষদের মতো নয়। হাদিসে পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে সিজদায় রান পেট থেকে আলাদা রাখতে, বাহু পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে এবং হাত মাটিতে বিছিয়ে না রাখতে। কিন্তু নারীদের নির্দেশ দেওয়া হয়েছে, রান পেটের সাথে মিলিয়ে, নিতম্ব মাটির সাথে মিলিয়ে জড়োসড়ো হয়ে সিজদা করতে।

ইয়াজিদ ইবনে আবি হাবিব (রহ.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুজন নারীকে বলেছিলেন, যখন আপনারা সিজদা করবেন, আপনাদের শরীরের কিছু অংশ (মানে পেছনের অংশ) মাটির সাথে মিলিয়ে রাখবেন। নারী এই বিষয়ে পুরুষের মতো নয়। (মারাসীলে আবু দাউদ: ৮৭)

আলি ইবনে আবি তালিবকে (রা.) নারীর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো নারী যখন সিজদা করবেন তখন তিনি যেন জড়োসড়ো হয়ে সিজদা করেন এবং তার দুই রান পেটের সাথে মিলিয়ে রাখেন। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৫০৭২)

তবে নারীরা যখন দাঁড়ানো থেকে সিজদায় যাবেন, তখন পুরুষদের মতোই সরাসরি সিজদায় যাবেন। অনেক নারী সিজদায় যাওয়ার সময় সরাসরি সিজদায় না গিয়ে প্রথমে ডান দিকে পা বের করে বসেন, তারপর সিজদায় যান, এই পদ্ধতি সঠিক নয়।

সিজদায় যাওয়ার সময় নারীরা পুরুষদের মতোই দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় চলে যাবেন। সিজদায় যেতে যেতে উভয় পা ডান দিকে বের করে দেবেন এবং তাদের নিয়ম অনুযায়ী নিতম্ব মাটিতে মিশিয়ে, উরু ও বাহু মিলিয়ে জড়োসড়ো হয়ে সিজদা করবেন।

তবে শারীরিক ওজরের কারণে কারও যদি না বসে দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় যাওয়া কষ্টকর হয়, তবে সেটি ভিন্ন বিষয়। ওজরের কারণে এমনটি করার সুযোগ আছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী