ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৩:৪৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৩:৪৩:১৯ অপরাহ্ন
ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ রফিক শেখ (৪৮)'কে সাতক্ষীরা শ্যামনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শংকর কাঠি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ রফিক শেখ, সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালাদিয়াড় গ্রামের মোঃ রহমতুল্লাহ শেখের ছেলে। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।

র‌্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারা যায়, মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ রফিক শেখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শংকর কাঠি এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‌্যাব-৬ ,সিপিসি-১, সাতক্ষীরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদী ওমর ফারুক এর পিতা ভিকটিম মোস্তফা শেখের সাথে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালাদিয়াড় গ্রামের মোঃ শামীম শেখ (৩০), মোঃ রফিক শেখ (৪৮), মোঃ আব্দুল কুদ্দুস শেখ (৪২), মোঃ শফিক শেখ (৪৫), মোঃ ফরহাদ শেখ (৩৬), মোসাঃ আয়েশা বেগম (৫০), মোঃ রহমতুল্লাহ শেখ (৭০), মোঃ সোহেল শেখ (২৮) ও মোঃ দেলোয়ার দুলি (৬৫) সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো।  উক্ত বিরোধ নিস্পত্তির জন্য উভয় পক্ষ ৩১ অক্টোবর ২০২৫ পারিবারিক ভাবে নিষ্পত্তি করে নিবে মর্মে সিদ্ধান্ত হয়। ভিকটিম মোস্তফা শেখ গত ২১ অক্টোবর, ২০২৫  দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় মাঠ হতে কাজ করে বাড়ী ফেরার পথে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসাদিয়াড় গ্রামের জনৈক মোঃ খয়ের শাহ (৬৫) এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌছাঁলে উপরোক্ত আসামিগণ হাতে লোহার হাসুয়া, চাপাতি, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে মোস্তফা শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। হৈ চৈ শুনে বাদীসহ তার চাচাতো ভাই ঘটনাস্থলে আসলে তাদের হাতে থাকা লোহার হাসুয়া, চাপাতি, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারী মারপিট ও কোপাতে থাকে। এসময় মোস্তফা শেখ সহ তাদের পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে লোকজনের সহায়তায় জখমীদের লেগুনাযোগে আশঙ্কাজনক অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা শেখকে মৃত ঘোষনা করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় ১১ জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ ২১/১০/২০২৫, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা দায়েরের পরই পুলিশ রহমত উল্লাহ (৭০) ও দেলোয়ার হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করে। 

গ্রেপ্তার আসামিকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী