ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:৫০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:৫০:১২ অপরাহ্ন
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২ পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২
পিকআপের স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পরিবহনকালে দুইজন মাদক কারবারীকে রাজশাহী পুঠিয়া থেকে গ্রেফতার করেছে র‍‍্যাব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় জব্দ করা হয় মাদক বহনকারী একটি পিকআপ ও ৩৮.২ কেজি গাঁজা।

গ্রেফতারকৃতরা হলো: চালক শেখ মো. ফয়সাল মিয়া (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার জেডা গ্রামের আবু আলীর ছেলে ও হেলপার মো. আলম (২৫) একই জেলার খন্দকার নয়নপুর গ্রামের বি-বাড়িয়া সদর থানার মো. আব্দুল আলীর ছেলে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক।

তিনি জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়ক থেকে ২জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় পিকআপ তল্লাশী করে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগেও তারা পিকআপ যোগে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।

এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুঠিয়া থানা পুলিশ মাদক কারবারিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী