ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতে নাবালিকার মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ!

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০২:০৮:৫১ অপরাহ্ন
ভারতে নাবালিকার মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ! প্রতিকী ছবি
ওড়িশায় নাবালিকার মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ এবং ডাকাতির অভিযোগে পাঁচ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। তাঁদের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ওড়িশার কন্ধমাল জেলার এক আদালত। আসামিদের প্রত্যেকের ২৬ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

ঘটনাটি ঘটেছিল প্রায় ১৬ মাস আগে। গত বছরের এপ্রিল মাসের এক রাতে মাস্ক দিয়ে মুখ ঢেকে পিস্তল এবং ছুরি নিয়ে নাবালিকার বাড়িতে প্রবেশ করেছিলেন পাঁচ অভিযুক্ত। তাঁরা বাড়ি থেকে একটি সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা লুট করেন বলে অভিযোগ। তার পরে ওই নাবালিকাকে টানতে টানতে বাড়ি থেকে বার করে নিকটবর্তী একটি নির্জন এলাকায় নিয়ে যান তাঁরা। অভিযোগ, সেখানেই ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। পরে নির্যাতিতার বাবার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করে পুলিশ। অভিযুক্তেরা প্রত্যেকেই ওড়িশার দারিংবাড়ি এলাকার বাসিন্দা। নাবালিকা নির্যাতনের পরে ভিন্ন ভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত প্রত্যেককেই পাকড়াও করে পুলিশ।

তার পরে ওড়িশার কন্ধমাল জেলার ফুলবনির এক ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। শেষে অভিযুক্তদের পাঁচ জনকেই দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মামলার সরকারি আইনজীবী বনমালী বেহরা জানিয়েছেন, আসামিদের বয়স ২৪-৪৭ বছরের মধ্যে। তাঁদের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জেলার আইনি সহায়তা কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, নির্যাতিতাকে ৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী