ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ব্রাজিলে পুলিশ-মাদক চক্রের সংঘর্ষে মৃত ১৩২

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:৫৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০২:৫৫:৩০ অপরাহ্ন
ব্রাজিলে পুলিশ-মাদক চক্রের সংঘর্ষে মৃত ১৩২ ছবি: সংগৃহীত
ব্রাজিলে মাদক ব্যবসা দমনে পুলিশি অভিযানে মৃত্যু হয়েছে ১২১ জনের। রিও ডি জেনেইরোতে সংগঠিত মাদক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে গুলি চলে। এই ঘটনায় চারজন পুলিশ কর্মীরও মৃত্যু হয়। পুলিশের মৃত্যুতে গণহত্যার ঘটনার প্রতিবাদে বুধবার ব্রাজিলের রাজধানীতে বিরাট বিক্ষোভ হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, মাদক চক্রের বিরুদ্ধে একটি সর্বাত্মক অভিযান শুরু করেছিল পুলিশ। তাকে কেন্দ্র করেই সংঘর্ষ শুরু হয়। এরা ব্রাজিলের সংগঠিত অপরাধ চক্রের দলবল।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর মাদক চক্রের সর্ববৃহৎ গ্যাংয়ের নাম হল- কমান্ডো ভারমেলহো বা রেড কমান্ডো। এই গ্যাংয়েরই কবজায় রয়েছে বিশাল মাদক ব্যবসা। কিন্তু, একদিনে এইভাবে পুলিশের গুলিতে ১২১ জনে মৃত্যুর আন্তর্জাতিক প্রতিক্রিয়াও পড়েছে। রাষ্ট্রসঙ্ঘ ব্রাজিলের এহেন আচরণের তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পুলিশ রিও ডি জেনেইরোতে রেড কমান্ডো গোষ্ঠীকে উঠেপড়ে লাগে। এই কাজে তারা হেলিকপ্টার, সাঁজোয়া গাড়ি ও প্রচুর পুলিশকে রাস্তায় নামায়। অভিযান চলাকালীন গুলিযুদ্ধ শুরু হয়ে যায়। রাস্তাঘাট তখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। স্কুল-কলেজ, অফিস-কাছারিতে মুহূর্তে ঝাঁপ পড়ে যায়। প্রতিটি গলি থেকে আসতে থাকে গুলির শব্দ। রিও ডি জেনেইরোর গভর্নর একে যুদ্ধের শুরু বলে ব্যাখ্যা করেন।

রিও পুলিশ জানিয়েছে, ১২১ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। এর মধ্যে চার পুলিশ রয়েছেন। তবে বেসরকারি মতে, মৃতের সংখ্যা ১৩২-র বেশি। রিওরও এক পুলিশ কর্তার কথায়, এরকম ঘটনা ঘটবে জানা থাকলেও তা আকাঙ্ক্ষিত নয়। পুলিশি অন্যায়ের কোনও অভিযোগ থাকলে তার তদন্ত হবে বলে আশ্বাস দেন তিনি। এই গণহত্যার জন্য ব্রাজিল সরকারের ভিতরেও নাড়চাড়া পড়ে গিয়েছে। দেশের বিচারমন্ত্রী এই ঘটনার সমালোচনায় বলেন, এটা নৃশংস ক্ষমতা প্রদর্শনের নজির হয়ে থাকবে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

মন্ত্রী আরও জানান, দেশের সরকারকে না জানিয়েই রিও পুলিশ এই কাণ্ড ঘটিয়েছে। অনেক আগে থেকে গোয়েন্দাদের সাহায্য নিয়ে সুসংগঠিতভাবে অপারেশন চালানো যেত। প্রেসিডেন্ট লুলাও এই ঘটনার পরে মন্ত্রিসভার বৈঠকে বসেন। তিনি একটি কমিটি গঠন করে রিওর গভর্নরের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। ব্রাজিলের মানবাধিকার সংগঠনগুলি পুলিশের এই মারণ অভিযানকে গণহত্যা বলে বর্ণনা করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী