ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

রাজশাহীতে অভিনব কায়দায় বহনকালে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৫:১২ অপরাহ্ন
রাজশাহীতে অভিনব কায়দায় বহনকালে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ রাজশাহীতে অভিনব কায়দায় বহনকালে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীর পুঠিয়ায় অভিনব কায়দায় পিকআপ গাড়িতে পরিবহনকালে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক রাজশাহী অভিমুখে আসছে। পরে র‌্যাবের গোয়েন্দা দল মাদক পরিবহনের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া (২৬) ও হেলপার মো. আলমকে (২৫) পিকআপসহ আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি গোপন চেম্বার থেকে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, পিকআপের কেবিনে চেম্বারটি এমনভাবে তৈরি করা ছিল যে, স্বাভাবিক দৃষ্টিতে দেখে তা বোঝার কোনো উপায় ছিল না। অভিযানে পিকআপটিসহ দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আন্তঃজেলা মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা এর আগেও পিকআপ যোগে বিভিন্ন জেলায় গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ নানা ধরনের মাদক পরিবহন করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-৫।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী