ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীর পুঠিয়ায় স্কুলছাত্রী অপহরণ, পরিবারের উদ্বেগ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৬:০৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৬:০৫:৪৮ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় স্কুলছাত্রী অপহরণ, পরিবারের উদ্বেগ রাজশাহীর পুঠিয়ায় স্কুলছাত্রী অপহরণ, পরিবারের উদ্বেগ
পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা মিজানুর রহমান। তবে চার দিন পার হলেও মেয়ের কোনো খোঁজ মেলেনি, এতে গভীর উদ্বেগে পড়েছেন পরিবারটির সদস্যরা।

মামলায় পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে মো. হৃদয়কে প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন- শরিফুল ইসলাম, রোজিনা, সেলিম, সাতবাড়িয়া দিয়ারপাড়ার নোমান ও জগোপাড়ার এন্তাজ মণ্ডল।

এজাহারে বলা হয়, উম্মে সামিহা পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে সে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথে পুঠিয়া গ্রামের জিতেন্দ্র ধরের বাড়ির সামনে পৌঁছালে প্রধান আসামি হৃদয় সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

মিজানুর রহমান জানান, হৃদয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল এবং রাজি না হলে অপহরণের হুমকি দিত। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো ফল হয়নি। অবশেষে রোববার বিকেলে হৃদয় তার মেয়েকে অপহরণ করে পালিয়ে যায়।

অপহরণের সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা দ্রুত মাইক্রোবাস চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সাহেরা বেগম, নাজমুন নাহার ও আহসান হোসেন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরিবার জানায়, অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে থানায় মামলা করা হয়। তবে তাদের অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি যথাযথ গুরুত্ব দিচ্ছেন না। মিজানুর রহমান বলেন, অদৃশ্য প্রভাবের কারণে পুলিশের ভূমিকা শুরু থেকেই রহস্যজনক মনে হচ্ছে। চার দিনেও মেয়ের কোনো খোঁজ পাইনি।

তবে ওসি কবির হোসেন বলেন, “ঘটনার পরই মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তে বিলম্বের বিষয়ে তিনি বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে র‌্যাবও কাজ করছে।

এদিকে, অভিযোগের পর মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের প্রত্যাশা, র‌্যাবের তৎপরতায় দ্রুতই তাদের মেয়েকে ফিরে পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী