ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৬:২৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৬:২৩:১৯ অপরাহ্ন
ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ
ভারতের আসামে দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতার মামলার মুখে পড়তে যাচ্ছেন স্থানীয় কংগ্রেস নেতারা। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা পুলিশকে এই মামলা করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।  

প্রতিবেদন অনুযায়ী, দলীয় এক অনুষ্ঠানে আসামের শ্রীভূমিতে কংগ্রেসের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গান স্থানীয় নেতারা। দুইদিন আগে অনলাইনে ভাইরাল হয়।

কংগ্রেস নেতাদের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস নেতারা ভারতের জাতীয় অনুভূতিকে অপমান করেছেন।

তিনি বলেন, ভারতের জাতীয় সংগীত যে ভক্তি নিয়ে গাওয়া হয়, বাংলাদেশের জাতীয় সংগীতটিও ওই একইরকম ভক্তি নিয়ে গাওয়া হয়েছিল। আসামের মানুষ কোনো পরিস্থিতিতেই এটি মেনে নিতে পারে না।

যারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হিমান্ত।আসামের মুখ্যমন্ত্রী ভারতের সাত রাজ্য নিয়ে যে ‘বৃহৎ বাংলাদেশের’ কথা বলা হয় সেটির সঙ্গে এই জাতীয় সংগীত গাওয়ার বিষয়টিকে যুক্ত করেছেন।

কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গোগুলোর সমালোচনাও করেছেন হিমান্ত। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া স্থানীয় নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তিনি যেন উল্টো খুশি হয়েছেন। 

আসামের মুখ্যমন্ত্রী বলেন, কোনো ব্যবস্থা না নিয়ে মনে হচ্ছে গোগুল আড়ালে খুশি হয়েছেন। আমাদের ভূমি বাংলাদেশের অংশ হিসেবে যে দাবি করা হয়, এটি তার চেয়ে কম নয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী