ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী?

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৬:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৬:২৬:৫২ অপরাহ্ন
পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী?
অভূতপূর্ব এক দৃশ্যের সাক্ষী হলেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে উজ্জ্বল রঙে সজ্জিত লেন্স আকৃতির এক মেঘ দেখা গেছে সেখানকার আকাশে। বিরল এই দৃশ্যটি এতটাই অদ্ভুত ছিল যে, প্রথম দর্শনে এটিকে ইউএফও বা কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল ভেবে বসেন অনেকে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কোয়েটার কোহ-ই-মুর্দার পর্বতমালার ওপরে মেঘটি দেখা যায়। প্রায় ২০ মিনিট ধরে এই মেঘটি লাল, কমলা, হলুদ এবং সবুজ রঙে আলোকিত হয়ে ছিল। খবর দ্য ডনের। 

মেঘটির আকৃতি ছিল অনেকটা বৃত্তাকার, যা দেখতে ‘অগ্নি রংধনু’ বা ‘মেঘের ইরিডেসেন্স’ নামে পরিচিত বিরল প্রাকৃতিক ঘটনার মতো লাগছিল। কোয়েটা ছাড়াও নুশকি ও ডালবন্দিনের মতো এলাকা থেকেও এই মনোরম দৃশ্যটি দেখা গেছে।

কিন্তু, এই অদ্ভুত দৃশ্যের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় আলোচনা। অনেকে এটিকে ভিনগ্রহের মহাকাশযান বলে দাবি করেন। 

অন্য একটি গুজবে রটে যায় যে, এটি পাকিস্তানের সদ্য পরীক্ষা করা হাইপারসনিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে তৈরি হয়েছে। 

অনেকে এটিকে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলেও দাবি করে, যা নাকি ১০ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পরে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) দ্রুত এই রহস্যের ওপর থেকে পর্দা সরিয়ে দেয়। পিএমডি স্পষ্ট করে জানায়, এটি কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, বরং একটি বিরল লেন্টিকুলার মেঘ। 

আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র আনজুম নাজির ব্যাখ্যা করেন, কোহ-ই-মুর্দারের পূর্বাঞ্চলীয় পাহাড়ে আর্দ্র বাতাস থাকায় এই ঘটনা ঘটেছে। এই স্থির মেঘগুলো পাহাড়ের নিচে পাশাপাশি গঠিত হয় এবং সূর্যের রশ্মি থেকে রংধনুর মতো প্রভাব তৈরি করে।

পিএমডি আরও জানায়, এই মেঘগুলো প্রবল বাতাস এবং আর্দ্রতার সংমিশ্রণে তৈরি হয়, যা কোয়েটার মতো দুর্গম ভৌগোলিক অবস্থানে মাঝে মাঝে দেখা যেতে পারে। তারা জোর দিয়ে নিশ্চিত করেছে যে ওই সময় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী