ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাশমিকা মন্দানা ভালো মা হতে চান

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৬:৪৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৬:৪৬:৪১ অপরাহ্ন
রাশমিকা মন্দানা  ভালো মা হতে চান রাশমিকা মন্দানা ভালো মা হতে চান
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা গত ৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগদান সম্পন্ন করেছেন। শিগগিরই তারা দম্পতি হিসেবে নতুন জীবন শুরু করবেন। খবর অনুযায়ী, রাশমিকা ও বিজয়ের বিবাহের অনুষ্ঠান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

রাশমিকা সম্প্রতি তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে জানিয়েছেন, তিনি মা হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমি এখনো মা হইনি। কিন্তু একদিন হবো। আমি ভালো মা হতে চাই এবং সেই ছোট্ট মানুষদের জন্য ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, দীর্ঘ শুটিং সিডিউলের কারণে পর্যাপ্ত বিশ্রাম নাও পেতে পারার কারণে নিজের জন্য সময় নেওয়ার গুরুত্ব। তিনি বলেন, অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক প্রায় সাত বছর ধরে গড়ে উঠেছে। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেট-এ কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গাঢ় বন্ধনে রূপ নেয়। ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সম্পন্ন হলেও, খুব শিগগিরই তারা চারহাত এক হবেন।

রাশমিকা মন্দানার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। ২০১২ সালে তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অফ ইন্ডিয়া’ খেতাব জিতেন। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হয়, যা তাকে ‘সাউথ ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড’ এনে দেয়। এরপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’– প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।
 
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে তিনি অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে, দীপাবলির সময় রিলিজ হয়েছে এবং বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ