ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৭:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:০১:২৯ অপরাহ্ন
ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল ফাইল ফটো
ইদানীং অনেক স্বাস্থ্য সচেতন মানুষ স্যালাডেও ভাজা তিলের ব্যবহার করছেন। শরীরের নানা রোগব্যাধি দূর করতে তিলের তেলও কিন্তু বেশ উপকারী। যদিও বাঙালি রান্নায় খুব বেশি তিলের তেল ব্যবহার করা হয় না, তবে এই তেলের এত গুণ জানলে হেঁশেলে এই তেল রাখতে শুরু করবেন অনেকেই।

ভোজনরসিক বাঙালি হরেক রকম দেশি-বিদেশি রান্নাও বাড়িতে করে থাকেন, সে ক্ষেত্রে এই তেলের ব্যবহার করা যেতেই পারে। তিলের তেল যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই রান্নায় এই তেলের ব্যবহার করলে তার স্বাদও বেড়ে যায় কয়েক গুণ। সুস্বাস্থ্য পেতে স্যালাডের ড্রেসিং হিসেবেও ব্যবহার করতে পারেন এই তেল।

গাঁটের ব্যথা উপশম করে: এই তেল হাড়কে মজবুত করে। তিলের তেলে রয়েছে তামা, যা গাঁটের ব্যথা, পা ফুলে যাওয়া, পেশিতে ব্যথা কিংবা বাতের ব্যথার উপশমে খুবই কার্যকর। যাঁদের আর্থারাইটিসের সমস্যা আছে তাঁরাও তিলের তেল দিয়ে রান্না করতে পারেন, উপকার পাবেন।

হার্টের যত্ন নেয়: যাঁরা হৃদ্‌রোগে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে তেলের ব্যবহার নিয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা। হার্ট ভাল রাখতে তিলের তেলে রান্না করা যেতে পারে। তিলের তেলে ভাল মাত্রায় মনোআনস্যাচুরেটেড আর পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা রক্তে ‌খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ডায়বিটিস নিয়ন্ত্রণ: ছোট থেকে বড়, সব বয়সিদের মধ্যেই ডায়াবিটিসের ঝুঁকি এখন অনেক বেশি। ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সাদা তিল।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাদা তিলের জুড়ি মেলা ভার। এই তিলে রয়েছে ম্যাগনেশিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এই তেলে রান্না করা ভাল।

ক্যানসারের ঝুঁকি কমায়: সাদা তিলের তেলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে। তাই প্রতি দিনের খাবারে এই তেল ব্যবহার করলে শরীরে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যাঁদের কেমোথেরাপি নিতে হয়, তাঁদের খাদ্যতালিকায় এই তেল রাখার কথা বলেন পুষ্টিবিদরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী