ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৭:২২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:২২:২২ অপরাহ্ন
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ছাত্র জনতা’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম গোলাম কবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন, নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাপ্পি ও জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় গুরুতর অনিয়ম, প্রশ্নফাঁস ও টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার মতো দুর্নীতির ঘটনা ঘটেছে। তারা বলেন, “এমন অপকর্ম প্রশাসনিক অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই, এই বিতর্কিত পরীক্ষা স্থায়ীভাবে বাতিল ঘোষণা করে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় পরীক্ষা আয়োজন করা হোক।”

বক্তারা আরও দাবি করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি যারা মিথ্যা তথ্য ও মব সৃষ্টি করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও সংহতি প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ