ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা?

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৭:২৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:২৯:১০ অপরাহ্ন
নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা?
তিনি তারকাসন্তান। নিজেও অভিনেত্রী। ফলে খ্যাতির আলো সারা আলি খানের কাছে নতুন বিষয় নয়। কিন্তু, সেই সঙ্গে আসে বিড়ম্বনাও। অভিনেত্রীর কথায়, খ্যাতির সঙ্গেই সারা ক্ষণ ‘ট্রোল’ বা সমালোচনা যেন বিনামূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তা হলে যে কোনও মানুষের মনোবল ভেঙে যেতে পারে। কী ভাবে এই মানসিক যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করেন সইফ-কন্যা?

সইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে বলিউডে পা রাখেন ২০১৮ সালে। প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পর একে একে ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘অতরঙ্গী রে’, ‘জ়রা হটকে জ়রা বঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। কাজের মাধ্যমে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। কিন্তু, যে পেশায় দর্শকের মতামতই শেষ কথা, সেখানে লাগাতার কটাক্ষ সহ্য করাও সহজ নয়। অভিনেত্রীর কথায়, “আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তা হলে চারিদিক থেকে প্রচুর মতামত আসে। তা আপনি চান আর না চান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমিও নিজের মনে একটা ছাঁকনি তৈরি করতে সক্ষম হয়েছি।”

সারা আরও বলেন, “আমি নিজেকে বার বার মনে করাই যে, আমার কাজের সম্পর্কে সংগঠিত সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি।” কিন্তু, সমালোচনা তো অনেক সময়েই কটাক্ষের রূপেও ধেয়ে আসে, তখন? অভিনেত্রী যোগ করেন, আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় তাঁকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলি নিজের মনে প্রবেশ করতে দেন না। সারা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কে — আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাঁদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী