ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:১২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:১২:৫২ অপরাহ্ন
নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত
দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই গণভোট হবে, দুটি ব্যালট থাকবে, একটি গণভোটের জন্য।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি করেছে বর্তমান সরকার। তারা যে কমিটি অর্থাৎ কমিশন গঠন করেছে দীর্ঘ আট-নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে। ’মির্জা ফখরুল আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে।’ 

যদিও তিনি ঐকমত্য কমিশনের কিছু বিষয়ে একমত হতে না পারার কথা জানিয়েছেন, তবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমরা ইলেকশনে যাব, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পাই সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাস করিয়ে দেশের পরিবর্তন করব।’ 

এছাড়াও তিনি ‘মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান’ জানান।

 আলোচনাসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী