ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

আমন ক্ষেতে কারেন্ট পোকা দুশ্চিন্তায় ফুলবাড়ীর কৃষক

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:২৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:২৭:৫৯ অপরাহ্ন
আমন ক্ষেতে কারেন্ট পোকা দুশ্চিন্তায় ফুলবাড়ীর কৃষক আমন ক্ষেতে কারেন্ট পোকা দুশ্চিন্তায় ফুলবাড়ীর কৃষক
দিনাজপুরের ফুলবাড়ীতে আমন ধান কাটাই-মাড়াই শুরুর পূর্বে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ দেখা যাওয়ায় আমন ক্ষেত রক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। মাত্র দুই সপ্তাহ পরেই ক্ষেতের ধান কাটাই-মাড়াই করে ঘরে তুলতে পারবেন কৃষক। এজন্য প্রস্তুতিও চলছে প্রত্যেক কৃষক পরিবারে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেত ঘুরে দেখা গেছে, উপজেলার অধিকাংশ আমন ক্ষেতে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে বেশ কিছু জমির ধান গাছ শুকিয়ে গেছে। পোকার হাত থেকে আমন ক্ষেত রক্ষার জন্য কীটনাশক ওষুধ স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এতে কৃষককের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
কৃষকরা বলছেন, ধান ক্ষেতে কারেন্ট পোকা ধান গাছের নিচের অংশ কেটে দিচ্ছে। এতে করে পাতা শুকিয়ে ধান গাছ মরে যাচ্ছে। একইভাবে মাজরা পোকার আক্রমণে পরিপক্ক হওয়া আগেই ক্ষেতের গাছের শীষের ধান পাতানে পরিণত হয়ে যাচ্ছে। এছাড়াও কিছু কিছু ধানের গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলার আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর এলাকার কৃষক মকবুল হোসেন ও বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকার কৃষক আবু সালেহ বলেন, শেষ সময়ে আমন ক্ষেতে  পোকার আক্রমণ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ধান গাছে শীষ বের হয়েছে এ সময় জমিতে কীটনাশক ওষুধ স্প্রে দেওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।  প্রতিদিন বিভিন্ন প্রকার কীটনাশক ওষুধ স্প্রে করতে হচ্ছে, তবুও পোকার হাত থেকে ক্ষেতকে রক্ষা করা যাচ্ছে না। এতে কাঙ্খিত ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই দুই কৃষক।
তাদের অভিযোগ, উপজেলা কৃষি বিভাগের তালিকাভুক্ত কিছু নিদিষ্ট কৃষক ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা অন্যদের তেমন খোঁজখবর রাখেন না। বাধ্য হয়ে কীটনাশক ওষুধের দোকানদারদের পরামর্শে কীটনাশক ওষুধ এনে জমিতে স্প্রে করছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন চাষ মৌসুমে উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ১৮ হাজার ১৪৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম জাতের ধান রয়েছে ৩ হাজার ২০০ হেক্টর জমি। আগাম জাতের মধ্যে হাইব্রিড ও উপশী জাতের তেজগোল্ড, ব্রি-৯০, বিনা-১৭, সম্পা কাটারি, জাঁপাড়ী, ধানি গোল্ডসহ বিভিন্ন জাতের ধান রয়েছে।
কৃষকদের অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফ আব্দুল্লাহ বলেন, আবহাওয়ার তারতম্যের কারণে আমন ক্ষেতে একটু বেশি পোকার আক্রমণ দেখা দিয়েছে। এনিয়ে কৃষকদের সঙ্গে মাঠ পর্যায়ে উঠান বৈঠকসহ বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে সাথে তিনিও মাঠ পর্যায়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন। কৃষকদের ভালো মানের ওষুধ স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ইতোমধ্যেই আমন ধান কাটাই-মাড়াই শুরু হয়ে গেছে। তবে ৩৪ সুগন্ধি ধান শেষে কাটাই মাড়াই করা হয় সেজন্য সুগন্ধি ধান নিয়ে কৃষকরা একটি বেশি দুশ্চিন্তায় পড়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী