ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

রেলসেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:৫৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৫৮:৫১ অপরাহ্ন
রেলসেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার রেলসেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেলসেতুর নিচ থেকে রোকেয়া খাতুন (৫২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকেয়া খাতুন রাজবাড়ী জেলার গোয়ালন্দ নতুনপাড়া এলাকার আব্দুল ওহাবের স্ত্রী। মরদেহ শনাক্ত করেন তার ছেলে মো. রাসেল।

রাসেল জানান, ‘তার মা মানসিক সমস্যায় ভুগছিলেন প্রায় তিন-চার বছর ধরে। শুক্রবার সকালে গোয়ালন্দ রেলস্টেশনে তাকে দেখা গিয়েছিল, এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে কুমারখালীতে তার মায়ের মরদেহের খবর পান তিনি। তার ভাষ্যমতে, ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের সন্দেহ।

সেজন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে এলাকাবাসী রেলসেতুর নিচে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) ও সুরতহাল প্রতিবেদক আব্দুর রশিদ বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি এখনই নিশ্চিত নয়। 

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার