ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দোষী অথবা নির্দোষ এর বাইরে ইনুর কোনও বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৫৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৫৬:৩৮ অপরাহ্ন
দোষী অথবা নির্দোষ এর বাইরে ইনুর কোনও বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ছবি: সংগৃহীত
অভিযোগ গঠনের পর দোষী এবং নির্দোষ এর বাইরে আসামির কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই। তাই হাসানুল হক ইনু যে বক্তব্য দিয়েছেন আদালতের তা আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (২ নভেম্বর) আন্তজ্জতাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে দেয়া এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 

তিনি বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ১৪ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে মিটিংয়ে আন্দোলন দমনে নানা পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, দেখামাত্র গুলি এসবে তার কমান্ড এবং নেতৃত্বের কারণে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তিনি তার উস্কানিমূলক বক্তব্যে ছাত্রদেরকে সহিংস, সন্ত্রাসী বা জামায়াত-শিবির বলে তাদের হত্যা করা যে বৈধ এই ধরনের একটা ধারণা তৈরি করেছেন। 

চিফ প্রসিকিউটর জানান, বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে, ড্রোন, হেলিকপ্টার, বম্বিং করার মাধ্যমে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা এসব বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং সম্মতি জানিয়েছেন। এ ছাড়াও কীভাবে আটক করা উচিত, আটক করে কোর্টে বা জেলে না পাঠিয়ে কী করা উচিত এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন। বাংলাদেশে যে পুরো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেই বিষয়য়ে তার যে অবস্থান সেগুলোকে অভিযোগ আকারে নিয়ে আসা হয়েছিল। এর ভিত্তিতে তার বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ গঠন করা হয়েছে। 

আগামী ৩০ নভেম্বর এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। একই রকম অভিযোগে আও্যামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ কুষ্টিয়া আওয়ামী লীগের ৩ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এবং সেটার বিচারের জন্য, পচিশে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

ইনুর দোষ স্বীকারের বিষয়ে তিনি বলেন, কোনও বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই। আইনের বিধান হলো অভিযোগ গঠনের পর জিজ্ঞাসাবাদ করতে হয় যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়েছে আপনি নিজেকে নির্দোষ মনে করেন নাকি দোষী। যদি উনি নিজেকে দোষী বলেন তাহলে আদালত এখানেই এটার ভিত্তিতে একটা রায় দিয়ে ফেলতে পারেন। আর যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ নির্দোষ হলে আদালত রায় দিয়ে দিতে পারেন। আর যদি মনে করে তিনি নির্দোষ তাহলে মামলাটি বিচারে যাবে। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। এই সময়ে তিনি একটি বক্তব্যই দিতে পারবেন তিনি দোষী নাকি নির্দোষ এর বাইরে কোনও বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী