ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাশিয়ার রাতভর আক্রমণে ইউক্রেনের ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:৪৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:৪৮:১৮ অপরাহ্ন
রাশিয়ার রাতভর আক্রমণে ইউক্রেনের ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছবি: সংগৃহীত
রাশিয়ার রাতভর বিমান হামলায় ইউক্রেনের ফ্রন্টলাইন অঞ্চল জাপোরিঝিয়ায় প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শীত ঘনিয়ে আসায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে, জরুরি সেবা সংস্থাগুলোকে মেরামতের কাজ ও পর্যায়ক্রমিক লোডশেডিং ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে।

জাপোরিঝিয়া অঞ্চলে রাতের ওই হামলায় দুইজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।’ তিনি ভবনের ভাঙা সম্মুখভাগ ও ছিন্ন জানালার কয়েকটি রাতের ছবি পোস্ট করেছেন।

প্রায় প্রতিদিনই রাশিয়ার গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে জাপোরিঝিয়া। এসব হামলায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বিদ্যুৎ ও পানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বাহিনী ওই অঞ্চলের ১৮টি বসতিতে ৮০০ হামলা চালিয়েছে, যাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এদিকে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার ড্রোন হামলায় ওডেসা অঞ্চলে দুইজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, শনিবার দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি দোকানে রাশিয়ার বিমান হামলায় আগুন ধরে যায়, এতে চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ ও ১৪ বছর বয়সী দুই শিশু ছিল বলে জানিয়েছেন ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর।

এই হামলাগুলো নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকে হাজারো মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী