ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:০৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:০৪:১০ অপরাহ্ন
দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রতিকী ছবি
দমদমে সপ্তম শ্রেণির এক নাবালিকাকে গণধর্ষণের উঠল অভিযোগ। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ, অবৈধভাবে আটকে রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদমের বাসিন্দা ওই নাবালিকা শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল। ফেরার পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়। জানা গিয়েছে, তারা কমলাপুর পার্কে বসে গল্প করছিল। কিছুক্ষণ পর আরও দুই বন্ধু সেখানে আসে। অভিযোগ, তিনজন মিলে জোর করে মেয়েটিকে টোটোয় তোলে। পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে।

অভিযুক্তরা নাবালিকাকে নিয়ে যায় দু’নম্বর মতিলাল কলোনির হরিজন বস্তিতে যায়। সেখানকার একটি ঝুপড়িতে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে কোনওক্রমে পালিয়ে বাড়ি ফেরে সে।

পরিবারের সদস্যরা মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদে সব ঘটনা জানায় সে। এরপর রাতেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। দমদম থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্যাতিতার পরিবারের দাবি, ‘যেভাবে মেয়েটির জীবন নষ্ট করেছে, ওরা যেন কোনওভাবেই রেহাই না পায়।’

পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার চিকিৎসা ও বয়ান রেকর্ডের কাজ চলছে। তিন অভিযুক্তকেই আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী