ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:৩২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০১:৩২:১৩ পূর্বাহ্ন
টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ
চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগ সবার চাইতে এগিয়ে আছে। ১ নভেম্বর পর্যন্ত বিভাগের পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা টিকা প্রদানে সারাদেশের মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান রয়েছে।

অন্যদিকে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্জন সবচেয়ে ভালো।

রবিবার (২ নভেম্বর) বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ-এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-এর বিভাগীয় পর্যালোচনা সভায় এসব তথ্য জানিয়েছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তর-এ পর্যালোচনা সভা আয়োজন করে। বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ১ নভেম্বর পর্যন্ত এ বিভাগে ৩৬ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ। এ সময় পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল পাবনা জেলায় তার চাইতেও বেশি শিশু টিকা নিয়েছে। রাজশাহী সিটি
কর্পোরেশন এলাকাতেও লক্ষ্যমাত্রার সমানসংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে বিভাগের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে নওগাঁ জেলা, সেখানে গতকাল পর্যন্ত ৬২ শতাংশ শিশু টিকা পেয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার নওগাঁ জেলাসহ যে-সব স্থান টিকাদানে পিছিয়ে আছে তাদেরকে আরও সক্রিয় হতে অনুরোধ করেন এবং রাজশাহী যেন দেশের শীর্ষস্থান ধরে রাখতে পারে সেজন্য সকলকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে। এখন কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া চলছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া শিশুরাও কমিউনিটি থেকে টিকা গ্রহণ করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী