ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল

বাঘায় গৃহবধূ মুন্নির মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তদন্ত দাবি এলাকাবাসীর

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৪:৪৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৪:৪৩:১০ অপরাহ্ন
বাঘায় গৃহবধূ মুন্নির মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তদন্ত দাবি এলাকাবাসীর বাঘায় গৃহবধূ মুন্নির মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?
 
রানা শেখ, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌর এলাকার মিলিক বাঘা গ্রামে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূ অনন্যা ওরফে মুন্নি (২৩) নামের এই তরুণীর মৃত্যুকে তার পরিবার ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে দাবি করলেও, স্বামীর পরিবারের বক্তব্য—তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি মারা যান। এর আগের দিন ভোরে তার শরীরে আগুন ধরানোর ঘটনা ঘটে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে শোকে মুহ্যমান হয়ে ওঠে পুরো এলাকা। বাদ আসর নামাজের পর তাকে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
নিহত মুন্নির মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার আগের দিন দুপুরে ফোনে মেয়ের সঙ্গে শেষ কথোপকথনে মুন্নি কাঁদতে কাঁদতে বলেছিলেন, “আমি আর নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা।”
মুন্নির পরিবার জানায়, তার স্বামী সুরুজ উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং যৌতুকের জন্য চাপ দিতেন। প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন মুন্নি।
মুন্নির বাবা মাসুদ রানা বলেন, “আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা আত্মহত্যা হতে পারে না।”
 
ঘটনার বিবরণ ও বিরোধপূর্ণ দাবি
পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতেই মুন্নিকে তার শোবার ঘরে আগুনে জ্বলতে দেখা যায়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
অন্যদিকে, শ্বশুর সহিদুল মাঝি দাবি করেছেন, “মুন্নি নিজেই ডিজেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা দরজা ভেঙে ঢুকে আগুন নেভাই।”
কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য ভিন্ন। তারা জানান, ঘটনাস্থলে ছুটে গিয়ে মুন্নিকে পোড়া ও আংশিক বিবস্ত্র অবস্থায় লুঙ্গি দিয়ে ঢাকা অবস্থায় দেখেছেন। তাদের মতে, ঘটনার সময় ঘরে আরও লোকজন ছিল এবং বিষয়টি “পরিকল্পিত” হতে পারে।
 
মুন্নির ভাই মিঠু জানান, ঘটনার দিনই তিনি বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৫) করেছেন এবং এখন হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, “এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রশ্ন রয়ে গেল—আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?
মুন্নির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা চলছে। অনেকের মতে, পারিবারিক নির্যাতনের শিকার হয়ে হত্যাকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা হতে পারে। অন্যদিকে, কেউ কেউ বলছেন, মানসিক চাপে পড়ে মুন্নি হয়তো নিজের জীবন নিজেই শেষ করেছেন।
ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে, এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা ঘটনার স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫