ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০১:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০১:৫৮:২২ অপরাহ্ন
বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার
রাজশাহী বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মোঃ হোসেন আলী (৫০), নামের এক  মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটায় রাজশাহী বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৬ বোতল (১১.৬ লিঃ) মরন নেশা অ্যালকোহল জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ হোসেন আলী (৫০), তিনি বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়ার মৃত রিক প্রামাণিকের ছেলে। 

মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর আভিযানিক দল জানতে পারে, রাজশাহীর বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজারে ১জন মাদক কারবারী হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদক যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ১১৬ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় অ্যালকোহল পাণ করে প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী হোসেন আলী স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতার হোসেনের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে বাগমারা থানায় হস্তান্তরে করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী