ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল রৌমারীতে শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা সাতক্ষীরায় ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পালালেন নেতার বউ খুলনায় এবার দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি আখাউড়ায় রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ​জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক ১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি নগরীজুড়ে দুই কারবারীসহ গ্রেপ্তার ১৩ পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন

পছন্দের পুরুষ কেমন চুম্বন করবেন, তা-ও জানান মলাইকা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:১৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:১৩:০৩ অপরাহ্ন
পছন্দের পুরুষ কেমন চুম্বন করবেন, তা-ও জানান মলাইকা ছবি: সংগৃহীত
মলাইকা অরোরার জীবনে নতুন প্রেম! এই নিয়ে গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে জোর তরজা। এমনকি মলাইকা দ্বিতীয় বিয়ে করবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু লাস্যময়ীর ঠিক কেমন পুরুষ পছন্দ?

এক সাক্ষাৎকারে মলাইকা নিজেই জানিয়েছিলেন, তাঁর ঠিক কেমন পুরুষ পছন্দ। মলাইকা জানিয়েছিলেন, তাঁর কোমল পুরুষ পছন্দ নয়। পুরুষালি ও রুক্ষ চেহারার সাহসী পুরুষ তাঁর পছন্দ। বর্তমানে মলাইকার নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। অতীতের সাক্ষাৎকারে মলাইকা বলেছিলেন, “একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”

এখানেই শেষ নয়। পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তা-ও জানিয়েছিলেন মলাইকা। তাঁর কথায়, “সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভাল চুমু খেতে পারে।”

যে পুরুষ পরনিন্দা পরচর্চা করে, তাঁকে একেবারেই পছন্দ নয় মলাইকার। তাঁর মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মলাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। তিনি বলেছিলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালবাসায় বিশ্বাস করি। তাই আগামী দিনে হবে না, সেটা এখনই বলা যাবে না।”

উল্লেখ্য, গত বছর অর্জুন কাপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকেই নাকি তাঁর হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তাঁরা সম্পর্কে আছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির