ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শরীয়তপুরে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:৩১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:৩১:০১ অপরাহ্ন
শরীয়তপুরে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যু ছবি: সংগৃহীত
শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে মাছ ধরার সময় বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম দেওয়ানপাড়ার হানিফা মোল্লার ছেলে নূরে আলম মোল্লা (৪০) ও মো. আলমগীর (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানপাড়ার নূরে আলম ট্রাক্টরচালক ও আলমগীর কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তারা দুজন সোমবার দিনগত মধ্যরাতে পাশের এলাকা বকাউলপাড়ার বিলের একটি পুকরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দেন। পরবর্তীতে মঙ্গলবার ভোরে মাছ ধরার মুহূর্তে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নূরে আলম মোল্লার ছেলে নিরব বলেন, সোমবার রাতে আমার বাবা আলমগীর কাকার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। আমি ভোরে ফজর নামাজ পড়ে বিলে গিয়ে দেখি বাবা ও আলমগীর কাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে আছেন। তখন আমি দৌড়ে কারেন্টের মেইন সুইচ বন্ধ করে লোকজনকে ডাক দিলে তারা এসে বাবা ও কাকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত মো. আলমগীরের স্ত্রী সালমা বেগম বলেন, কাল রাতে আমার স্বামী মাছ ধরতে গিয়েছিল। সকালে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে নূর আলম ভাইদের বাসায় যাই। তারাও জানায় নূর আলম ভাইও বাসায় ফেরেনি। খোঁজ নিয়ে জানতে পারি তারা দুজনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে এ ঘটনায় নিহতদের পরিবার থেকে অভিযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী