ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৮ পার পেলেন না মেসিরা, ৩ কোটি টাকা জরিমানা আর্জেন্টিনার বদনজর দূর করার কথা বলে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, যা বললেন মেলানিয়া!  ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন ‘শয়তান ভর করায়’ সৎ মেয়েকে নদীতে ফেলে খুন খুলনায় বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার ফেনীতে যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শুরু 

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:১৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:১৮:৫০ অপরাহ্ন
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম/সিনিয়র মাদরাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান এবং ছাত্রী ইসরাত জাহান নামে দুই শিক্ষার্থী রয়েছেন। এছাড়া সিএনজিচালক শাহ আলম খোকন এবং যাত্রী বিবি কুলসুম ও সুমন নিহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মাইজদী/কবিরহাট থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। সিএনজিটি ইসলামিয়া মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। এরপর বাকি দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজি এবং ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮