ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

মসজিদ নির্মাণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:২২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:২২:১২ অপরাহ্ন
মসজিদ নির্মাণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ মসজিদ নির্মাণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ
শরীয়তপুরের জজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার নাওডোবা ইউনিয়নের লতিফ ফকিরের কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা লতিফ ফকিরের কান্দি এলাকার আধিপত্য বিস্তার নিয়ে লতিফ ফকির এবং ফয়জুল করিম মাদবর ও তার সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার দুপুরে ওই এলাকার সরকারি জমিতে একটি মসজিদ নির্মাণ করছিলেন ফয়জুল করিমের লোকজন। এ সময় লতিফ ফকিরের সমর্থকরা বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।

আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক