ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে এ বছরের প্রথম কুয়াশার চাদর

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:৫৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:৫৬:৫১ অপরাহ্ন
রাজশাহীতে এ বছরের প্রথম কুয়াশার চাদর রাজশাহীতে এ বছরের প্রথম কুয়াশার চাদর
রাজশাহীতে অবশেষে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা, যা শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে। 

মঙ্গলবার ভোর থেকেই শহর ও এর উপজেলাগুলো ছিল ঘন কুয়াশার চাদরে ছিল মোড়ানো। এতে প্রকৃতিকে দিয়েছে এক ভিন্ন রূপ।

সকালে ঘুম ভাঙতেই স্থানীয়রা দেখতে পান এক ধূসর চারপাশ। কুয়াশার কারণে দূরের জিনিস ছিল অস্পষ্ট। আর গাছপালা ও ঘাসের ওপর জমেছিল শিশির বিন্দু। মাকড়াসার জালে ঝুলে থাকা শিশিরবিন্দুগুলো সূর্যের হালকা আলোয় ঝলমল করছিল মুক্তোর মতো। সবমিলিয়ে তৈরি করেছিল এক মনোমুগ্ধকর দৃশ্য।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া অনুভব করলাম। এই কুয়াশাময় সকাল যেন বলে দিচ্ছে, শীতকাল আর বেশি দূরে নয়। শীতের এই আগমনী বার্তা নিয়ে আসায় মানুষের মনে তৈরি হয়েছে এক মিশ্র অনুভূতি। 

একদিকে যেমন উষ্ণতার খোঁজে সবাই প্রস্তুত হচ্ছে, তেমনই অন্যদিকে শীতের পিঠাপুলি ও উৎসবের আমেজ নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

আজকের এই কুয়াশাময় সকাল রাজশাহীর জনজীবনে নতুন এক সতেজতা নিয়ে এসেছে। ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করলেও, শীতের আমেজ এখনও বিদ্যমান।

এটি রাজশাহীবাসীর জন্য এক নতুন ঋতুর সূচনা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী