ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

বাঘা সিমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:২২:২৬ অপরাহ্ন
বাঘা সিমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ বাঘা সিমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ
রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার ভোররাতে উপজেলার মাহাদীপুর ও কিশোরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপি'র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, বুধবার ভোররাত সোয়া ৩টা থেকে থেকে সোয়া ৪টা মধ্যে এই অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় 'ওল্ড মঙ্ক' রাম এবং ১০ বোতল জেডি মদ জব্দ করা হয়।

অন্য একটি অভিযানে সীমান্ত পিলার ৮১/৩-এস থেকে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ৩০ প্যাকেট ভারতীয় ম্যানকোজেব ৭৫% ডিথেন এম-৪৫ (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক পাওয়া যায়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় অবৈধ মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়া হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা-কারবারীরা

পালিয়ে যাওয়ায় কাউকে  আটক করা সম্ভব হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২