ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্ত্রী ও খালাতো ভাইয়ের অসম প্রেমের বলি জহুরুল!

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:৩৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:৩৫:০৯ অপরাহ্ন
স্ত্রী ও খালাতো ভাইয়ের অসম প্রেমের বলি জহুরুল! ছবি: সংগৃহীত
বগুড়ায় বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলামকে হত্যার দায়ে তার স্ত্রী শামিমা আক্তার ও খালাতো ভাই বিপুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী ও ভাইয়ের দীর্ঘদিনের অসম প্রেমের বলি হতে হয়েছে এই ব্যবসায়ীকে।

বুধবার (৫ নভেম্বর) ভোরে সদর উপজেলার হাজরাদিঘী গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর মামা শাহীনুর রহমানের আশ্রয়ে বড় হন জহুরুল। প্রাপ্তবয়স্ক হলে ২০১৪ সালে মামা নিজের মেয়ে শামিমাকে তাঁর ভাগ্নে জহুরুলের সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিয়ের আগেই শামিমার প্রেমের সম্পর্ক ছিল আরেক খালাতো ভাই বিপুলের সঙ্গে, যা বিয়ের পরও এক যুগ ধরে গোপনে চলছিল।

সম্প্রতি পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে গিয়ে স্ত্রী ও বিপুলের সম্পর্ক টের পান জহুরুল। এতে দাম্পত্য কলহ শুরু হয়। পরে পরিকল্পনা অনুযায়ী সোমবার (৩ নভেম্বর) রাতে খাবারের পর দুধে ১৫টি ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয় জহুরুলকে। এরপর বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে ধাতব বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে শামিমা ও বিপুল।

পরদিন ভোরে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরের ধানক্ষেত থেকে উদ্ধার হয় জহুরুলের ক্ষতবিক্ষত মরদেহ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শামিমা ও বিপুলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বুধবার দুপুরে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এটি পরিকল্পিত হত্যা। পারিবারিক সম্পর্কে থাকা নারী ও আত্মীয়ের মধ্যে অবৈধ সম্পর্ক থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় নিহত জহুরুলের মামা ও ঘাতক শামিমার বাবা শাহীনুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী