ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ

রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন, শরীফ উদ্দিন

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:০৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:০৩:০৭ অপরাহ্ন
রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন, শরীফ উদ্দিন রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন, শরীফ উদ্দিন
২০২৬ সালে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬নভেম্বর) দিনের শুরুতে শরিফ উদ্দিন  তাঁর পারিবারিক কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের শুভ সুচনা করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।

এসময় তানোর ও গোদাগাড়ী বিএনপি এবং সহযোগী সংগঠনের  সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিজ্ঞ মহল মনে করছেন, তার মতো একজন আদর্শিক, বিচক্ষণ, রাজনৈতিক দুরদর্শিতা সম্পন্ন, অভিজ্ঞ ও নিষ্ঠাবান নেতার নেতৃত্বে বিএনপির অবস্থান আরো বেগবান ও শক্তিশালী হবে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীগণ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে একইদিন বিকেলে গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গোদাগাড়ী উপজেলা,পৌরসভা ও কাকনহাট পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মাওলানা মাসুদ রানার সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য হাফেজ আহসান হাফিজের সঞ্চালনায় গোদাগাড়ী উপজেলা,পৌরসভা ও কাকনহাট পৌরসভা ওলামা দলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহবায়ক তাজ উদ্দিন খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব কাজী নুরুল আলম ও আবিদ হাসান মুন্না প্রমুখ।

এদিন কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীরা অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যে পরিহার করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী