ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:১৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:১৭:০৪ অপরাহ্ন
রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াত মনোনীত দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোডাউনে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। শোভাযাত্রাটি পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় মুহাম্মদ নুরুজ্জামান লিটন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার তুলে ধরেন এবং নির্বাচনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা মনজুর রহমান ও অধ্যাপক মনসুরুল হক মন্টু, দুর্গাপুর উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাস্টার সাইফুল ইসলাম ও মাস্টার শামীম উদ্দিন।

এছাড়া পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আমির-সেক্রেটারি, ছাত্রশিবির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। স্থানীয় জনসাধারণের মধ্যেও শোভাযাত্রাটি উল্লেখযোগ্য সাড়া ফেলে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২