ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

বিধবাকে শ্লীলতাহানির চেষ্টা, নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:১৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:১৯:৪০ পূর্বাহ্ন
বিধবাকে শ্লীলতাহানির চেষ্টা, নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিধবাকে শ্লীলতাহানির চেষ্টা, নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
উত্তরপ্রদেশের পিলিভিটে সম্প্রতি এক তরুণী বিধবার শ্লীলতাহানির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দু’মাস আগে স্বামীকে হারানো ওই মহিলা অভিযোগ করেছেন, গ্রামেরই এক নাবালক তাঁর বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। শুধু তাই নয়, প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ এই বিষয়ে কোনও অভিযোগ নিতে অস্বীকার করে বলেও অভিযোগ উঠেছে।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় এ ​
ঘটনা ঘটে । ২২ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, রাত সাড়ে ৮টা নাগাদ গ্রামেরই এক ১৬ বছর বয়সী কিশোর তাঁর বাড়িতে প্রবেশ করে। তিনি জানান, অভিযুক্ত কিশোর তাঁকে জোর করে মাটিতে ফেলে দিয়ে তাঁর পোশাক খোলার চেষ্টা করে। তরুণীর আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এলে ওই কিশোর জনতার হাতে ধরা পড়লেও, পুলিশ আসার আগেই সে পালিয়ে যায়।

এরপরেই নির্যাতিতা মহিলা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নথিভুক্ত করতে অস্বীকার করে বলে অভিযোগ। অবশেষে, পিলিভিটের এসএসপি অভিষেক যাদবের হস্তক্ষেপে একটি এফআইআর দায়ের করা হয়। এসএসপি স্থানীয় থানাকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকে ওই তরুণী একাই থাকতেন। তাঁর স্বামী একজন প্রান্তিক কৃষক ছিলেন এবং গত বছর এক পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তরুণীর বাবা-মা উত্তরাখণ্ডে কর্মরত এবং ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় অভিযুক্ত কিশোর এখনও অধরা। নির্যাতিতা বিধবা আরও অভিযোগ করেছেন যে, মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তের পরিবার তাঁকে এবং তাঁর পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।

স্থানীয় থানার এসএইচও প্রকাশ সিং জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীনে যৌন হয়রানি, অপরাধমূলক বলপ্রয়োগ, বাড়িতে অনধিকার প্রবেশ এবং ভয় দেখানোর মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২