ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

​ঈশ্বরদীতে অনলাইন জুয়া ও বেকারত্বে হতাশ যুবকের আত্মহত্যা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:৫৯:০৯ অপরাহ্ন
​ঈশ্বরদীতে অনলাইন জুয়া ও বেকারত্বে হতাশ যুবকের আত্মহত্যা ​ঈশ্বরদীতে অনলাইন জুয়া ও বেকারত্বে হতাশ যুবকের আত্মহত্যা
পাবনার ঈশ্বরদী উপজেলায় বেকারত্ব এবং অনলাইন জুয়ার আসক্তিতে সৃষ্ট চরম হতাশা থেকে মো. সেলিম (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেলিম নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানাইখাড়া গ্রামের বাবু হোসেনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম প্রায় ছয় মাস ধরে তার স্ত্রী খাদিজা এবং তিন বছর বয়সী কন্যা সাবিহাকে নিয়ে যুক্তিতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্ত্রী খাদিজা ঈশ্বরদী ইপিজেডের ‘আইএম বিডি’ নামক একটি পোশাক কারখানায় কর্মরত।

ঘটনার দিন সন্ধ্যায় খাদিজা কাজ শেষে বাসায় ফিরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তার স্বামী সেলিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর পূর্বে সেলিম চিঠিটি লিখেছেন।

চিঠিতে তিনি তার স্ত্রী খাদিজার কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, প্রিয় খাদিজা, তোমার কথা রাখতে পারলাম না। আমি খুব বড় অপরাধ করে ফেলেছি, পারলে আমায় মাফ করে দিও। আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। চিঠিতে তিনি তার বাবা-মায়ের সঙ্গে শেষবার কথা বলেছেন এবং তারা ভালো আছেন বলে উল্লেখ করেন। মেয়ে সাবিহার যত্ন নেওয়ার জন্য স্ত্রীকে অনুরোধ করে তিনি আরও লেখেন, "সাবিহাকে দেখে শুনে মানুষ কইরো। ইতি-তোমার সেলিম। শেষবারের মতো তোমার চেহারাটা দেখতে পারলাম না। I love you খাদিজা, সাবিহা। চিঠির শেষে তিনি তার বাবা-মায়ের কাছেও ক্ষমা চেয়েছেন এবং তার মৃত্যুর জন্য খাদিজার কোনো দোষ নেই বলে উল্লেখ করেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সেলিম দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। এর মধ্যে তিনি অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন, যা তার পরিবারের আর্থিক অবস্থাকে আরও শোচনীয় করে তোলে। ক্রমাগত আর্থিক ক্ষতি এবং বেকারত্বের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়রা জানান। তাদের ধারণা, জুয়ার আসক্তি ও আর্থিক দুরবস্থার হতাশা থেকেই সেলিম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। তারা অনলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেছেন এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী