ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:৩৮:২৩ অপরাহ্ন
জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল নেমেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়।

১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার এক মিলিত বিপ্লব দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করেছিল। এই বিপ্লবের ফলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়।

জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিময় অবস্থা থেকে সফলভাবে উত্তরণ ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতির সূচনা করেন।

দিবসটি উপলক্ষে আজ সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার