ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

টানা ৬ ছক্কা মেরে পাকিস্তানকে জেতালেন আব্বাস

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:২২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:২২:০৭ অপরাহ্ন
টানা ৬ ছক্কা মেরে পাকিস্তানকে জেতালেন আব্বাস ছবি: সংগৃহীত
আব্বাস আফ্রিদির নেতৃত্বে হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলতে গেছে পাকিস্তান। কুয়েতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে অধিনায়ক আব্বাসই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টানা ৬ বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেছেন আব্বাস। যাতে ভর করে পাকিস্তান ৬ ওভারে ১২৪ রানের বড় লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছে।

শুক্রবার (৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে এই সিক্স-এ-সাইড টুর্নামেন্ট। যেখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পাকিস্তানের বোলারদের ভালো চ্যালেঞ্জ জানিয়েছিল কুয়েত। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করে মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের পক্ষে মিত ভাবসার সর্বোচ্চ ১৪ বলে ৪১ রান করেন। এ ছাড়া উসমান প্যাটেল ৯ বলে ৩১, বিলাল তাহির ২৪ ও আদনান ইদ্রিস ১৮ রান করেন।

পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত একটি করে উইকেট নিয়েছেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও দলটিকে পথ দেখিয়েছেন অধিনায়ক আব্বাস। লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরুর পর মুহাম্মদ শাহজাদ ১৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন আবদুল সামাদও। ফলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে ওঠে পাকিস্তানের। আব্বাসের ফিফটিতে দৃশ্যপট পাল্টে যায়। মাত্র ১২ বলে ৫৫ রান করে তিনি রিটায়ার্ড হিসেবে উঠে যান। আব্বাস খেলেছেন ১টি চার ও ৮টি ছক্কা।

এ ছাড়া জয় নিশ্চিত করার পথে খাজা নাফে ১১ বলে ২৫ এবং শহিদ আজিজ ৫ বলে ২৩ রান করেন। একেবারে শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত হয় পাকিস্তানের। অল্প সময়ের ব্যবধানে পাকিস্তান হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী