ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মহানগরীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:২৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:২৭:০৫ অপরাহ্ন
মহানগরীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মহানগরীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

সমাবেশে বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ বিপ্লব বলেন, শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত সহকারি শিক্ষকের পদ পুনর্বহাল করতে হবে।

তিনি আরও জানান, একটি প্রজ্ঞাপন জারি হওয়ার অপেক্ষায় তারা কিছুদিন পর্যবেক্ষণ করবেন এবং এই সময়ের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি পেশ করা হবে। অধ্যক্ষ বিপ্লব হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই পদগুলো পুনর্বহাল করা না হয়, তাহলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং প্রয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। তারা মনে করেন, শারীরিক শিক্ষা ও সংগীতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক পদ বাতিল করা হলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি পুনর্বিবেচনা করে অতিসত্বর এই পদগুলো পুনর্বহাল করবে বলে আশা প্রকাশ করেন তারা ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রজ্ঞাপনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষকের পদ বাদ দেওয়া হয়, যার প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন।#

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী