ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে - ইয়াকুব আলী

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৬:৪৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৬:৪৬:২১ অপরাহ্ন
সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে - ইয়াকুব আলী সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে - ইয়াকুব আলী
তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী বলেন, আমাদের সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে। সেই সাথে কাজের স্বীকৃতি পাওয়ার জন্য আন্তরিকতার সাথে কাজ সম্পন্ন করতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (রাজশাহী পিআইডি) পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ইয়াকুব আলী বলেন, অফিসের বাইরেও এক অবারিত জগৎ আছে। তাই নিজেদের নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে নতুন উদ্যোগে কাজ শেখার এবং শেখানোর জন্য চেষ্টা করতে হবে।

কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বীয় কাজে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকল প্রতিক‚লতা উপেক্ষা করতে হবে এবং সুষ্ঠুভাবে কাজ করতে হবে । যে ব্যক্তি কাজের প্রতি আন্তরিকতা দেখাতে পারবে সে অবশ্যই সফল হবে।

এসময় সকলে মিলেমিশে কাজ করা এবং পরস্পরের প্রতি সহনশীল হওয়ার মাধ্যমে অফিসে সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান তিনি।

পরিদর্শনকালে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ, তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, তথ্য অধিদফতরের অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আতাউর রহমানসহ তথ্য অধিদফতর ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন