ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর সম্পর্কের গুঞ্জন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:৫৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:৫৬:৪৯ অপরাহ্ন
সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর সম্পর্কের গুঞ্জন সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর সম্পর্কের গুঞ্জন
দীর্ঘদিন ধরেই দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে দু'জনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবে সম্প্রতি সামান্থার একটি ইনস্টাগ্রাম পোস্ট এবং তাঁদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি এই গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।

সামান্থা তাঁর নতুন সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে রাজ নিদিমোরুর সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবিতে তাঁদের একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। একটি ছবিতে তাঁরা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, যেখানে সামান্থার হাত রাজের কোমরে এবং রাজও তাঁকে আলতো করে জড়িয়ে রেখেছেন। অন্য ছবিতেও তাঁদের হাসিমুখে একসঙ্গে দেখা গেছে। এই ছবিগুলির মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও দেখা যায়।

এই ছবিগুলি শেয়ার করে সামান্থা লিখেছেন, "বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা। গত দেড় বছরে আমার কেরিয়ারে সবচেয়ে সাহসী কিছু পদক্ষেপ করেছি। নিজের অন্তর্দৃষ্টি এবং পরিশ্রমের উপর ভরসা রেখেছি। আজ সেই ছোট ছোট জয়গুলিকেই উদযাপন করছি।" তিনি আরও যোগ করেন, যাঁরা নিষ্ঠার সঙ্গে আমার সঙ্গে কাজ করছেন, তাঁদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটা কেবল শুরু মাত্র। সামান্থার এই পোস্টের পর থেকেই তাঁদের সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সামান্থা এবং রাজ একসঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং আসন্ন ‘সিটাডেল: হানি বানি’-তে কাজ করেছেন। এই প্রকল্পগুলিতে কাজ করার সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়। এরপর থেকে বিভিন্ন ইভেন্টে বা ছুটির ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গেছে। তবে তাঁরা কেউই এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক নিয়ে কিছু স্বীকার করেননি।

বর্তমানে সামান্থা রাজ ও ডি.কে-এর নতুন প্রকল্প ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ কাজ করছেন। এই সিরিজে আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি এবং জয়দীপ আহলাওয়াতও অভিনয় করছেন। সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ ও ডি.কে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ আগামী ২১ নভেম্বর মুক্তি পেতে চলেছে।

একসময় দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি ছিলেন সামান্থা এবং নাগা চৈতন্য। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে তাঁদের পরিচয় এবং ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু ২০২১ সালের অক্টোবর মাসে তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন। সামান্থা পরবর্তীতে জানিয়েছেন যে এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল। তবে এখন তিনি তাঁর কাজ এবং আত্মোন্নয়নে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নতুন বসন্তের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা সময়ই বলবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী