ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

কৃষকের কামড়ে সাপের মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫২:১৮ অপরাহ্ন
কৃষকের কামড়ে সাপের মৃত্যু কৃষকের কামড়ে সাপের মৃত্যু
গ্রামাঞ্চলে সাপের কামড়ের ঘটনা প্রায়ই ঘটে থাকে, এবং ভারতে প্রতি বছর এর কারণে বহু মানুষের মৃত্যু হয়। তবে সম্প্রতি উত্তরপ্রদেশে এক অদ্ভুত ঘটনা ঘটেছে যেখানে সাপের কামড় খেয়ে এক কৃষক প্রতিশোধ নিতে সাপটিকেই কামড়ে মেরে ফেলেছেন।

উত্তরপ্রদেশের হার্দোই জেলার পুষ্পাতলি গ্রামে এ এই ঘটনা ঘটে । গত ৪ঠা নভেম্বর, ২৮ বছর বয়সী পুণিত নামের এক কৃষক তার ধানক্ষেতে কাজ করছিলেন। সেই সময় একটি কালো কোবরা সাপ এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু এতে আতঙ্কিত না হয়ে, পুণিত সাপটিকে ধরে পাল্টা কামড় দেন।

ঘটনার আকস্মিকতায় হতবাক পুণিত জানান, আমি মাঠে কাজ করছিলাম, হঠাৎ সাপটা এসে পায়ে জড়িয়ে কামড়ায়। প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু সাহস হারাইনি। রাগে সাপটাকেই কামড়ে দিলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষকের কামড়ে সাপটি ঘটনাস্থলেই মারা যায়। পুণিত জ্ঞান না হারালেও, তাকে দ্রুত হার্দোই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

হার্দোই মেডিকেল কলেজের চিকিৎসক শের সিং জানান, পুণিতকে হাসপাতালে ভর্তি করার পর অ্যান্টি-ভেনম দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার সমস্ত রিপোর্ট স্বাভাবিক আসায়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, চিকিৎসক সতর্ক করে বলেছেন, সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। তিনি বলেন, যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।

এ ঘটনাটি এখন পুরো গ্রামজুড়ে আলোচনার বিষয়। নিজের এই বিপদজনক পদক্ষেপ সম্পর্কে পুণিত বলেন, আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটা খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার