ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে গড়ে উঠতে বইকে সমাদর করতে হবে-অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:১১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:১১:৫৬ অপরাহ্ন
জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে গড়ে উঠতে বইকে সমাদর করতে হবে-অতিরিক্ত বিভাগীয় কমিশনার জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে গড়ে উঠতে বইকে সমাদর করতে হবে-অতিরিক্ত বিভাগীয় কমিশনার
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার বলেছেন, আমাদের উন্নত জাতি হিসেবে গড়ে উঠার জন্য বইয়ের বিকল্প কিছু নেই। জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে আমরা তখনই গড়ে উঠতে পারব যখন আমরা বইকে সমাদর করবো এবং কাজে লাগাবো।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বাস্তবায়িত নয় দিনব্যাপী বভাগীয় বইমেলার সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা করেন।

রেজাউল আলম সরকার বলেন, শুরুর দিকে প্রতিক‚ল আবহাওয়া থাকলেও প্রতিনিয়ত এই মেলায় পাঠক ও দর্শক বৃদ্ধি পেয়েছে। আজকে সমাপনীর দিনেও প্রত্যেকটি স্টলে আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এবারের বইমেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা শতভাগ বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, বই হচ্ছে আমাদের জ্ঞানের আধাঁর, একজন পাঠক তার বই থেকে যে জ্ঞান আহরণ করে এটি তাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে।

আমরা আধাঁরের বাহন হিসেবে এই বইমেলার আয়োজন করেছি। এই মেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেক নতুন নতুন বই সম্পর্কে জানতে পেয়েছে, বইগুলোর বিষয়বস্তু কি আছে তা উপলব্ধি করতে পারবে পাশাপাশি জ্ঞানপিপাসু ব্যক্তি হিসেবে তারা বইয়ের মাধ্যমে জ্ঞান সংগ্রহ করবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক আফিয়া আখতার, আরএমপি’র উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

মেলায় অংশগ্রহণকারী ৮১টি স্টলের মধ্য হতে প্রথম স্থান অর্জন করেছে কোয়ান্টাম প্রকাশনা, দ্বিতীয় স্থানে রয়েছে অন্যধারা প্রকাশনা এবং তৃতীয় স্থানে রয়েছে সত্যায়ন প্রকাশনা। অনুষ্ঠান শেষে তাদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয়।

পরে মেলামঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী