ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গোদাগাড়ীতে কিশোর হত্যা, মূলহোতা গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১২:২৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১২:২৩:৪৭ অপরাহ্ন
গোদাগাড়ীতে কিশোর হত্যা, মূলহোতা গ্রেফতার গোদাগাড়ীতে কিশোর হত্যা, মূলহোতা গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ (১৭) হত্যাকাণ্ডের মুলহোতা ও প্রধান আসামী রতন আলীকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বেললপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রতন আলী গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রোববার (৯ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র ও উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক।

র‍্যাব জানায়, নিহত শিহাব শেখের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ১৪ বছর বয়সী এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

২০ অক্টোবর সন্ধ্যায় শিহাব তার ২ বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। 

ওই দিন রাত ৮টায় তারা গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রতনের নেতৃত্বে ৮ জন এজাহারনামীয় এবং আরও ৮-৯ জন অজ্ঞাতনামা আসামি তাদের পথরোধ করে। আসামিরা শিহাব ও তার বন্ধুদের ওপর বাঁশের লাঠি এবং লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। 

বেধড়ক পিটুনিতে শিহাব রক্তাক্ত ও গুরুতর জখম হয়। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের একটি পুকুরে ঝাঁপ দিলেও হামলাকারীরা তাকে সেখান থেকে তুলে এনে আবারও মারধর করে। 

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১ নভেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিহাব মারা যায়।

এই ঘটনায় নিহত শিহাবের বাবা মিজানুর রহমান রিপন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। 

এর আগে গত ৪ নভেম্বর এই মামলার আরেক এজাহারনামীয় আসামি মো. কলিমকে (৩২) গ্রেফতার করে র‍্যাব।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রতনকে গ্রেফতার করা হয়। তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে বলে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী