ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আরএমপি’র প্রতিবাদ রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাঁকন বাহিনীর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী, গ্রেফতার ২১

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৭:১৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৭:১৯:১৭ অপরাহ্ন
কাঁকন বাহিনীর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী, গ্রেফতার ২১ কাঁকন বাহিনীর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী, গ্রেফতার ২১
পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে ত্রিমুখী খুনের ঘটনার পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীর বাঘা উপজেলার নিচখানপুর গ্রামে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

কাঁকন বাহিনীর সশস্ত্র হামলার ভয়ে অনেক পরিবার গ্রামছাড়া হয়েছে এবং রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছে এলাকাবাসী। এই নিরাপত্তা সংকটের কারণে পদ্মার চরে প্রায় হাজার বিঘা জমির চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা স্থানীয় কৃষকদের জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

বুধবার (৫ নভেম্বর) নিচখানপুর গ্রামের বাসিন্দাদের সাথে কথা বললে এই ভয়াবহ পরিস্থিতির চিত্র ফুটে ওঠে। আতঙ্কের কারণে অনেকেই গণমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন। গ্রামের দোকানপাট প্রায় ক্রেতাশূন্য, থমথমে পরিবেশ বিরাজ করছে। মুদি দোকানি আমিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মানুষের মনে ভয়
ঢুকে গেছে। আবার কখন হামলা হয়, এই আশঙ্কায় কেউ ঘর থেকে বের হতে চায় না।

গত ২৭ অক্টোবর দুপুরে নিচখানপুর গ্রামের নাজমুল মন্ডল ও আমান মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। এর পরদিন ২৮ অক্টোবর ঘটনাস্থলের কাছ থেকে লিটন নামের আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়, যার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও মূল হোতারা এখনও অধরা।

নিহত নাজমুলের স্ত্রী সামেনা খাতুন দুই শিশু সন্তানকে কোলে নিয়ে বিলাপ করতে করতে বলেন, আমার স্বামী তো কোনো অপরাধ করেনি। চরে একজনকে গুলি করা হয়েছে শুনে তাকে বাঁচাতে গিয়েছিল, সেখানেই তাকে গুলি করে মারা হলো। আমার ছোট ছোট মেয়েরা সারাক্ষণ বাবাকে খোঁজে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

একই ঘটনায় গুলিবিদ্ধ মুনতাজ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। তার স্ত্রী নার্গিস বেগম জানান, তার স্বামীর শরীরে প্রায় ১৫০টি গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়া সংলগ্ন হবির চরে প্রায় ১ হাজার বিঘা জমিতে ধান, গম, ভুট্টা, বাদাম এবং বিভিন্ন ডাল জাতীয় ফসলের আবাদ হয়, যার ওপর নিচখানপুরবাসী নির্ভরশীল। কিন্তু গোলাগুলির ঘটনার পর থেকে ভয়ে কেউ চরে যাচ্ছে না। ফলে হাজার হাজার বিঘা জমি অনাবাদী পড়ে আছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, কাঁকন বাহিনী গণমাধ্যমে কথা বলার কারণে অনেককে টিকটকে মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছে। এই ভয়ে অনেকেই মুখ ঢেকে কথা বলছেন। বানেরা বেগম নামে এক নারী বলেন, ওরা (কাঁকন বাহিনী) যদি মুখ চিনে রাখে, তাহলে আমার স্বামী-সন্তানের ওপর হামলা করবে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানিয়েছেন, গ্রামবাসীরা নিরাপত্তাহীনতার কথা জানালে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান বলেন, এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি কাঁকন বাহিনীর সদস্য বলে জানা গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তবে একজন গ্রেফতার হলেও নিচখানপুরবাসীর আতঙ্ক কাটছে না। হামলা ও হুমকির মুখে তাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী